দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় ডিবি পুলিশের অভিযানে ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) মাগুরা সদর থানার বরনাতুল বেপারীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের একটি ডিবি টিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. ইজাজুল বিশ্বাস (২৬), ও মো. নয়ন ইসলাম (২৪)। তাদের বাড়ি বরনাতুল বেপারীপাড়া এলাকায়।
মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খায়রুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
জে আই